বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট বিক্রি

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতেই সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটেটের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে

2026-08-18T10:08:59+06:00
2026-08-18T10:08:59+06:00
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট বিক্রি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম   (ভিজিট : ১)

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতেই সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটেটের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২২ আগস্ট। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই টেস্টের প্রথম দিনের সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। এছাড়া ম্যাচের দ্বিতীয় দিনও প্রায় দর্শকে পরিপূর্ণ হওয়ার পথে।

ম্যাকাই হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু। এই প্রথমবার এখানে কোনো আন্তর্জাতিক পুরুষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, আগস্ট মাসে সাধারণত অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেট খেলা না হলেও উত্তরাঞ্চলে আয়োজিত এই সিরিজটি নিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক সমর্থকদের আগ্রহ অপ্রত্যাশিত এবং দারুণ প্রশংসনীয়।

কুইন্সল্যান্ড সরকার এবং ম্যাকাইয়ের স্থানীয় কাউন্সিল জানিয়েছে, এই ম্যাচকে কেন্দ্র করে আঞ্চলিক পর্যটনশিল্প এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক ভূমিকা রাখবে। ২২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া টেস্টটি চলবে ২৬ আগস্ট পর্যন্ত। এই টেস্ট ম্যাচের প্রতিটি দিনের খেলা শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ