আমার দেখা টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়: মাশরাফি

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এই জয়কে

2026-08-16T12:01:37+06:00
2026-08-16T12:01:37+06:00
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

আমার দেখা টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়: মাশরাফি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১২:০১ পিএম   (ভিজিট : ০)
টেস্ট ক্রিকেট, তুমি সুন্দর—বাংলাদেশ জিতলে আরও সুন্দর: অস্ট্রেলিয়াকে হারিয়ে মাশরাফি

টেস্ট ক্রিকেট, তুমি সুন্দর—বাংলাদেশ জিতলে আরও সুন্দর: অস্ট্রেলিয়াকে হারিয়ে মাশরাফি

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এই জয়কে নিজের দেখা টেস্ট ইতিহাসের অন্যতম বড় জয় হিসেবে উল্লেখ করেছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপুটে পারফরম্যান্সের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মাশরাফি লিখেছেন, ‘টেস্ট ক্রিকেট, তুমি সুন্দর। আর বাংলাদেশ জিতলে তো আরও সুন্দর!’

বাংলাদেশ দলের ক্রিকেটারদের প্রশংসা করে তিনি বলেন, ‘কার কথা বলব—হাসান, তামিম, মিরাজ, শান্ত—অবিশ্বাস্য! গোটা দলকে অভিনন্দন।’

অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের নিজেদের মাটিতে জয়কে বিশেষভাবে তুলে ধরে মাশরাফি লিখেছেন, ‘পুরো শক্তির মাইটি অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাটিতে হারানো, আমার দেখা টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়।’

এই জয়ের পর বাংলাদেশ সিরিজ হারবে না বলেও নিজের আশাবাদ ব্যক্ত করেছেন সাবেক এই অধিনায়ক। তবে সিরিজ জয়ের বিষয়ে এখনই নিশ্চিত না হয়ে সময়ের ওপরই বিষয়টি ছেড়ে দিয়েছেন তিনি। তিনি বলেন, ‘বাংলাদেশ সিরিজ হারছে না, এটা নিশ্চিত। জয়ী হবে কি না, সময়ই বলে দেবে।’

ম্যাচজুড়ে বাংলাদেশের আধিপত্যের প্রশংসা করে মাশরাফি বলেন, ‘এই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিটি সেশনে বাংলাদেশের আধিপত্য এবং শেষ পর্যন্ত জয় দেখতে পেরে নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে হচ্ছে।’

স্ট্যাটাসের শেষাংশে দেশপ্রেমের আবেগও প্রকাশ করেন মাশরাফি। তিনি লেখেন, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ