নিত্যপ্রয়োজনীয় পণ্যে বিশেষ মূল্যছাড় দিচ্ছে স্বপ্ন

ডেল্টা টাইমস ডেস্ক:

অর্থনীতি

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামের চাপে থাকা ভোক্তাদের কিছুটা স্বস্তি দিতে বিশেষ মূল্যছাড় নিয়ে এসেছে দেশের বৃহত্তম রিটেইল চেইন

2026-08-17T20:36:15+06:00
2026-08-17T20:40:05+06:00
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

নিত্যপ্রয়োজনীয় পণ্যে বিশেষ মূল্যছাড় দিচ্ছে স্বপ্ন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৮:৩৬ পিএম  আপডেট: ১৭.০৮.২০২৬ ৮:৪০ পিএম  (ভিজিট : ৬)

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামের চাপে থাকা ভোক্তাদের কিছুটা স্বস্তি দিতে বিশেষ মূল্যছাড় নিয়ে এসেছে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন। দৈনন্দিন বাজারের প্রয়োজনীয় বিভিন্ন পণ্যে মূল্যছাড় দেওয়ার পাশাপাশি বেশ কিছু পণ্য আগের চেয়ে কম দামে কেনার সুযোগ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। স্বপ্নের বিভিন্ন আউটলেটে এই বিশেষ মূল্যছাড়ের আওতায় রয়েছে দুধ, আটা, সয়াবিন তেল, রাইস ব্র্যান অয়েল, লবণ, চাল, ডাল, আলু, পেঁয়াজ, ডিম, নুডলস ও ডিটারজেন্টসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য।


দুধ ও আটার দামে ছাড়

মূল্যছাড়ের তালিকায় ৫০০ গ্রাম ফ্রেশ মিল্ক পাউডার ৬০ টাকা কমে এখন পাওয়া যাচ্ছে ৪২০ টাকায়, আর ১ কেজি ফ্রেশ মিল্ক পাউডার ১২৫ টাকা ছাড়ে মিলছে ৮২৫ টাকায়। একইভাবে ১ কেজি পুষ্টি প্লাস আটা ১৫০ টাকা কমে ৮০০ টাকা এবং ২ কেজি পুষ্টি আটা ৩৫ টাকা কমে ৯৫ টাকায় কেনা যাচ্ছে। এ ছাড়া ২ কেজি এসিআই পিওর আটা ২৫ টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে ১০৫ টাকায়।


ভোজ্যতেলেও ছাড়

তেলের বাজারেও রয়েছে মূল্যছাড়। ৫ লিটার রূপচাঁদা সয়াবিন তেল ২০ টাকা কমে ৯৫৫ টাকা এবং ১ লিটার রূপচাঁদা সয়াবিন তেল ৩ টাকা কমে ১৯৬ টাকায় পাওয়া যাচ্ছে। পাশাপাশি ৫ লিটার এসিআই নিউট্রিলাইফ রাইস ব্র্যান অয়েল ১২০ টাকা ছাড়ে ১,০৪০ টাকা এবং ৫ লিটার ফরচুন রাইস ব্র্যান অয়েল ১৬০ টাকা ছাড়ে ১,০৫০ টাকায় বিক্রি হচ্ছে।


চাল, ডাল, লবণ ও সবজিতে সাশ্রয়

নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মধ্যে ১ কেজি ফ্রেশ লবণ ৮ টাকা কমে ৩৪ টাকা, লুজ মিনিকেট চাল প্রতি কেজি ৫ টাকা কমে ৫৫ টাকা, জিরাশাইল মিনিকেট চাল প্রতি কেজি ১৪ টাকা কমে ৫৮ টাকা, ঢাকা বিভাগে ১ কেজি পেঁয়াজ ৭ টাকা কমে ৪৮ টাকা, প্রতি কেজি আলু ৫ টাকা কমে ২৫ টাকা এবং ১ কেজি মসুর ডাল ১০ টাকা কমে ৯০ টাকায় পাওয়া যাচ্ছে।


দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যেও ছাড়

শুধু খাদ্যপণ্য নয়, পরিবারের দৈনন্দিন ব্যবহারের প্রয়োজনীয় পণ্যেও বিশেষ মূল্যছাড়ের সুবিধা দিচ্ছে স্বপ্ন। ৪৯ গ্রাম ওয়াও মসলা ইনস্ট্যান্ট নুডলস ৭৬ টাকা কমে ৯৯ টাকা, ১ কেজি রিন পাওয়ার ব্রাইট ২০ টাকা কমে ১৭৫ টাকা, ১ কেজি হুইল ক্লিন অ্যান্ড ফ্রেশ ১৫ টাকা কমে ১৫০ টাকা এবং ১ কেজি মি. হোয়াইট ডিটারজেন্ট পাউডার ৮০ টাকা কমে ১২০ টাকায় পাওয়া যাচ্ছে।


স্বপ্নের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের দৈনন্দিন প্রয়োজন ও বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই বিশেষ মূল্যছাড় দেওয়া হয়েছে। নিয়মিত বাজারের গুরুত্বপূর্ণ পণ্যগুলোতে সাশ্রয়ের সুযোগ তৈরি করে ক্রেতাদের ব্যয়ের চাপ কিছুটা কমানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।


আধুনিক খুচরা বিক্রয়ব্যবস্থায় পণ্যের মান ও প্রাপ্যতার পাশাপাশি ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্য নিশ্চিত করাকেও গুরুত্ব দেয় স্বপ্ন। সে লক্ষ্যেই বাজার পরিস্থিতি ও ভোক্তার প্রয়োজন বিবেচনায় বিভিন্ন সময়ে বিশেষ মূল্যছাড় ও অফার নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।










  এই ক্যাটেগরির আরো সংবাদ