আটলায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

জমকালো আয়োজনে আটলায় অনুষ্ঠিত হয়েছে কৃতি শিক্ষার্থী ও গুণীজন গণসংবর্ধনা। শিক্ষার মানোন্নয়ন ও তরুণদের অনুপ্রেরণা জোগাতে গত ১৫

2026-08-17T13:49:48+06:00
2026-08-17T13:49:48+06:00
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

আটলায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১:৪৯ পিএম   (ভিজিট : ০)

জমকালো আয়োজনে আটলায় অনুষ্ঠিত হয়েছে কৃতি শিক্ষার্থী ও গুণীজন গণসংবর্ধনা। শিক্ষার মানোন্নয়ন ও তরুণদের অনুপ্রেরণা জোগাতে গত ১৫ আগস্ট এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনব্যাপী আয়োজনে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া তরুণ-তরুণী এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা ও মেধাবৃত্তি প্রদান করা হয়। ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা তরুণদের সততা, নিষ্ঠা ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান জানান। উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন জাবেদ ভূঁইয়া ও শামীম মাহমুদ।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ