কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনভর একাধিক কর্মসূচি

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

দিনব্যাপী এক সরকারি সফরে কিশোরগঞ্জ জেলার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি কিশোরগঞ্জ জেলা সদরসহ পাকুন্দিয়া

2026-08-16T10:53:58+06:00
2026-08-16T10:53:58+06:00
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনভর একাধিক কর্মসূচি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১০:৫৩ এএম   (ভিজিট : ৫)

দিনব্যাপী এক সরকারি সফরে কিশোরগঞ্জ জেলার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি কিশোরগঞ্জ জেলা সদরসহ পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

রোববার (১৬ আগস্ট) সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে পাকুন্দিয়ার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা যায়, দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় মৎস্যপক্ষ-২০২৬ উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ, ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, পুরস্কার বিতরণ এবং ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানি প্রদানসহ নানা সরকারি ও সামাজিক অনুষ্ঠানে যোগ দেবেন।

শপথ নেওয়ার পর কিশোরগঞ্জ জেলায় প্রধানমন্ত্রীর এটিই প্রথম সফর। তার এই আগমনকে ঘিরে জেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকালে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন এবং স্থানীয় মৎস্যচাষিদের মাঝে পোনা বিতরণ করবেন। সেখান থেকে কটিয়াদী উপজেলায় গিয়ে কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শনের পর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্যপক্ষ-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন ও সেরা চাষিদের হাতে পুরস্কার তুলে দেবেন।

দুপুরের পর প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের হাতে সম্মানি ভাতা তুলে দেওয়া শেষে সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ