ময়মনসিংহে ১০ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৪টিতে পাস করেননি কেউ

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ১০টি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছেন। এর মধ্যে বিদ্যাময়ী

2026-08-10T12:57:41+06:00
2026-08-10T12:57:41+06:00
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

ময়মনসিংহে ১০ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৪টিতে পাস করেননি কেউ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১২:৫৭ পিএম   (ভিজিট : ০)

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ১০টি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছেন। এর মধ্যে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ২৮৯ জন এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেনশাহীর ২৮৫ জন পরীক্ষার্থী সবাই পাস করেছেন।

এ ছাড়া ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ৫৩ জন, আইডিয়াল মডেল একাডেমির ৬৯ জন, ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুলের ২০ জন, নলুয়াকুড়ি কুমারী মারিয়া হাইস্কুলের ১৬ জন, উত্তর গোয়ালেরচর আইডিয়াল হাইস্কুলের ৩৪ জন, চিলড্রেনস হোম পাবলিক স্কুলের ৭৮ জন এবং শহীদ স্মৃতি বিদ্যাপীঠের ৩৬ জন পরীক্ষার্থী সবাই পাস করেছেন। ফুলবাড়িয়ার ভালুকাজান মডার্ন গার্লস একাডেমির একজন পরীক্ষার্থীও পাস করেছেন।

চার প্রতিষ্ঠানে কেউ পাস করেননি


ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চারটি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেননি। প্রতিষ্ঠানগুলো হলো জামালপুরের সরিষাবাড়ীর চাপারকোনা মোনিয়া আবুল গার্লস হাইস্কুল, ময়মনসিংহের মুক্তাগাছা কলেজ, ফুলবাড়িয়ার শহীদ স্মৃতি গার্লস হাইস্কুল এবং জামালপুরের ইসলামপুরের কাদামতলী করিপাড়া হাইস্কুল।

প্রসঙ্গত, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ। এ বছর এই বোর্ড থেকে ১ লাখ ৫ হাজার ২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৬০ হাজার ২৭৪ জন। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৫৮ দশমিক ২২ শতাংশ। 

সোমবার (১০ আগস্ট) সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ড কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন বোর্ডের সচিব অধ্যাপক মো. এনামুল হক।

এবার পরীক্ষায় অংশ নেওয়া ৫৩ হাজার ৮৭৭ জন ছাত্রের মধ্যে পাস করেছেন ৫২ দশমিক ৬৬ শতাংশ। অন্যদিকে ৫১ হাজার ১৫১ জন ছাত্রীর মধ্যে পাসের হার ৬২ দশমিক ৩৭ শতাংশ। অর্থাৎ ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ৯ দশমিক ৭১ শতাংশ বেশি।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ