বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বিএনপি নেতার

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় আগুন লাগা ঘরে আইপিএসের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল হোসেন (৪৯) নামে এক বিএনপি

2026-08-09T15:13:42+06:00
2026-08-09T15:13:42+06:00
রবিবার, ০৯ আগস্ট, ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বিএনপি নেতার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৩:১৩ পিএম   (ভিজিট : ২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রামের আনোয়ারায় আগুন লাগা ঘরে আইপিএসের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল হোসেন (৪৯) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। গত শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ গ্রামের পাতুলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল হোসেন ওই এলাকার আলী আহমদের ছেলে। তিনি আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাতে জামাল হোসেনের চাচাতো ভাই মো. মুজিবের টিনশেড ঘরে হঠাৎ আগুন লাগে। আগুনের সময় নিজের ঘরের আইপিএসের সংযোগ বিচ্ছিন্ন করতে যান জামাল। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বারখাইন ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নাছির উদ্দিন জামাল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামালের এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর তারা পেয়েছেন। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।’  

ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ