জাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. এমরান জাহান

জাবি প্রতিনিধি:

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পেয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. এমরান জাহান। সমিতির সভাপতি অধ্যাপক

2026-08-09T09:43:27+06:00
2026-08-09T09:43:27+06:00
রবিবার, ০৯ আগস্ট, ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

জাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. এমরান জাহান
জাবি প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৯:৪৩ এএম   (ভিজিট : ১)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পেয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. এমরান জাহান। সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পাওয়ায় পদটি শূন্য হলে গঠনতন্ত্র অনুযায়ী সহ-সভাপতি হিসেবে অধ্যাপক এমরান জাহানকে অবশিষ্ট মেয়াদের জন্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আইরীন আক্তার।

অধ্যাপক আইরীন আক্তার বলেন, “শিক্ষক সমিতির গঠনতন্ত্র ও বিধি অনুযায়ী সহ-সভাপতি সভাপতির দায়িত্ব পালন করবেন। সে অনুযায়ী বর্তমান সহ-সভাপতি অধ্যাপক ড. মো. এমরান জাহান আগামী ডিসেম্বর পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।”

শিক্ষক সমিতির গঠনতন্ত্রের ‘সহ-সভাপতি’ বিধির ২ নম্বর ধারায় বলা হয়েছে, কোনো কারণে সভাপতির পদ শূন্য হলে সহ-সভাপতি নির্বাহী পরিষদের অবশিষ্ট মেয়াদকালের জন্য সভাপতির দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানা বলেন, “শিক্ষক সমিতির এক্সিকিউটিভ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, বর্তমান সহ-সভাপতি অবশিষ্ট মেয়াদকাল সভাপতির দায়িত্ব পালন করবেন। এরপর নির্ধারিত সময়ে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।”

তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে শিক্ষক সমিতির সঙ্গে সম্পৃক্ত থেকে সভাপতির দায়িত্ব পালন করেছি। নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও নির্বাহী কমিটির সকল সদস্যের প্রতি শুভকামনা জানাই। আমার অবস্থান থেকে শিক্ষক সমিতির প্রয়োজনে যতটুকু সহযোগিতা করা সম্ভব, ভবিষ্যতেও তা করে যাওয়ার চেষ্টা করব।”

নবদায়িত্বপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. এমরান জাহান বলেন, “সকলের সহযোগিতায় আমি শিক্ষক সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করার চেষ্টা করব। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়নে শিক্ষক সমিতির পক্ষ থেকে গঠনমূলক ভূমিকা পালন করতে চাই।”

উল্লেখ্য, গত ২৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানাকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২৫-এর নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২৬ সালের নির্বাচন স্থগিত করে বর্তমান কমিটির মেয়াদ এক বছর বাড়ানো হয়।


ডেল্টা টাইমস/সামিয়া তাসনীম স্বাতী/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ