পোস্টার-ব্যানার হাতে তাপপ্রবাহ সচেতনতার বার্তা নিয়ে এনইউবি শিক্ষার্থীরা

ডেল্টা টাইমস ডেস্ক:

শিক্ষা

তাপপ্রবাহের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে স্থানীয় জনগণকে সচেতন করতে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ-এর শিক্ষক ও শিক্ষার্থীদের

2026-08-08T16:14:39+06:00
2026-08-08T16:14:39+06:00
শনিবার, ০৮ আগস্ট, ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

পোস্টার-ব্যানার হাতে তাপপ্রবাহ সচেতনতার বার্তা নিয়ে এনইউবি শিক্ষার্থীরা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৪:১৪ পিএম   (ভিজিট : ০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তাপপ্রবাহের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে স্থানীয় জনগণকে সচেতন করতে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ-এর শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে গাজীপুরের মালিপাড়া এলাকায় একটি কমিউনিটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীরা স্থানীয় জনগণের মধ্যে তাপপ্রবাহের ক্ষতিকর প্রভাব, হিট স্ট্রোক প্রতিরোধ এবং গরমের সময় স্বাস্থ্য সুরক্ষার করণীয় সম্পর্কে সচেতনতামূলক বার্তা প্রদান করেন। পাশাপাশি তাপপ্রবাহ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক র‍্যালিরও আয়োজন করা হয়। র‍্যালিতে শিক্ষক-শিক্ষার্থীরা হাতে বিভিন্ন সচেতনতামূলক পোস্টার ও ব্যানার তুলে নিয়ে মালিপাড়ার অলিতে-গলিতে ঘুরে ঘুরে স্থানীয় জনগণকে তাপপ্রবাহ থেকে নিরাপদ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথের প্রধান ড. মোঃ রিফাত উদ্দিন স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তিনি তাপপ্রবাহের সময় পর্যাপ্ত পানি ও তরল পান করা, প্রয়োজন ছাড়া প্রখর রোদে বের না হওয়া, রোদে বের হলে ছাতা বা টুপি ব্যবহার করা, হালকা ও আরামদায়ক পোশাক পরিধান করা এবং শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেন।

তিনি বলেন, তাপপ্রবাহ শুধু অস্বস্তির কারণ নয়; এটি জনস্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ ঝুঁকিও বটে। তাই তাপপ্রবাহজনিত অসুস্থতা প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও কমিউনিটি পর্যায়ে সচেতনতা অত্যন্ত জরুরি।

ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথের শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের জ্ঞানকে বাস্তব কমিউনিটি পর্যায়ে প্রয়োগের সুযোগ তৈরি করা এবং জনগণের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করাই এ ধরনের কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতেও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ জনগণের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন কমিউনিটি-ভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়।

“সচেতন থাকুন, তাপপ্রবাহ থেকে নিরাপদ থাকুন”—এই বার্তাকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।








ডেল্টা টাইমস/সিআর









  এই ক্যাটেগরির আরো সংবাদ