চায়ের দোকানে ২৬ হাজার টাকা বকেয়ার অভিযোগ জাকসু ভিপি জিতুর বিরুদ্ধে

জাবি প্রতিনিধি:

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হল-সংলগ্ন একটি চায়ের দোকানে ২৬ হাজার টাকা বকেয়া রাখার অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র

2026-08-06T13:05:41+06:00
2026-08-06T13:06:13+06:00
বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

চায়ের দোকানে ২৬ হাজার টাকা বকেয়ার অভিযোগ জাকসু ভিপি জিতুর বিরুদ্ধে
জাবি প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১:০৫ পিএম  আপডেট: ০৬.০৮.২০২৬ ১:০৬ পিএম  (ভিজিট : ৬)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হল-সংলগ্ন একটি চায়ের দোকানে ২৬ হাজার টাকা বকেয়া রাখার অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতুর বিরুদ্ধে। দোকানদারের দাবি, একাধিকবার টাকা চাওয়া হলেও এখনো তিনি বকেয়া পরিশোধ করেননি। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যেও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

আল-বেরুনী হলের কয়েকজন শিক্ষার্থী জানান, অতীতে ছাত্রলীগের কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে দোকানে বাকি রাখা বা টাকা পরিশোধ না করে খাওয়ার অভিযোগ ছিল। গণ-অভ্যুত্থানের পর এ ধরনের ঘটনা অনেকটাই কমে এলেও জাকসুর ভিপির বিরুদ্ধে এমন অভিযোগ নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

জানা গেছে, আল-বেরুনী হল-সংলগ্ন একটি চায়ের দোকানে ভিপি আব্দুর রশিদ জিতুর নামে প্রায় ২৬ হাজার টাকা বকেয়া রয়েছে। দোকানদারের দাবি, কয়েক দফায় টাকা চাইলেও তিনি এখনো সেই অর্থ পরিশোধ করেননি।

পরিচয় প্রকাশ না করার শর্তে ওই দোকানদার বলেন, “তাঁরা নেতা মানুষ। বারবার টাকা চাইলে কখন কী হয়, সেই ভয় থাকে। কিন্তু একটি ছোট চায়ের দোকানে ২৬ হাজার টাকা আটকে থাকলে ব্যবসা চালানো কঠিন হয়ে পড়ে। টাকাটা পেলে আমার অনেক উপকার হতো।”

এ বিষয়ে বক্তব্য জানতে আব্দুর রশিদ জিতুর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

ডেল্টা টাইমস/সামিয়া তাসনীম স্বাতী/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ