প্রবাসীদের পাসপোর্ট আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

ডেল্টা টাইমস ডেস্ক:

আইন-আদালত

প্রবাসীদের নতুন পাসপোর্ট ও পাসপোর্ট নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আজ রবিবার (২ আগস্ট) এ

2026-08-02T16:41:43+06:00
2026-08-02T16:41:43+06:00
রবিবার, ০২ আগস্ট, ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

প্রবাসীদের পাসপোর্ট আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৪:৪১ পিএম   (ভিজিট : ৬)

প্রবাসীদের নতুন পাসপোর্ট ও পাসপোর্ট নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আজ রবিবার (২ আগস্ট) এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

দীর্ঘদিন ধরে প্রবাসীদের নতুন পাসপোর্ট বা নবায়নের আবেদন সরবরাহ করা হচ্ছে না—গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)-এর পক্ষে হাইকোর্টে রিট আবেদনটি দাখিল করা হয়। আবেদনটি করেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী—মোহাম্মদ সারোয়ার আহাদ চৌধুরী, রিপন বাড়ৈ এবং মাহবুবুল ইসলাম।

রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন সংগঠনের সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তিনি আদেশের বিষয়টি নিশ্চিত করে জানান, হাইকোর্ট ৬০ দিনের মধ্যে প্রবাসীদের নতুন পাসপোর্ট বা নবায়নের আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশ বাস্তবায়ন করে ৯০ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশও দিয়েছেন।

এছাড়া আরেক আদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ২১ দিনের মধ্যে চিঠি ইস্যু করে দেশের বিভিন্ন হাইকমিশন ও দূতাবাসকে প্রবাসীদের দাখিলকৃত নতুন পাসপোর্ট বা নবায়নের আবেদন দ্রুত পাসপোর্ট অফিসে পাঠানোর নির্দেশ দিতে বলা হয়েছে। এই নির্দেশ বাস্তবায়ন সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন ৩০ দিনের মধ্যে দাখিলের নির্দেশও দিয়েছেন আদালত।

অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, প্রবাসীদের নতুন পাসপোর্ট বা নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তিতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং কেন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব, আইন সচিব এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ