যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক খুব ভালো অবস্থায় রয়েছে: মার্কিন কূটনীতিক

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

জুলাই বিপ্লবের দুই বছর পর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ‘খুব ভালো অবস্থানে’ রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন

2026-08-02T11:49:01+06:00
2026-08-02T11:49:01+06:00
রবিবার, ০২ আগস্ট, ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক খুব ভালো অবস্থায় রয়েছে: মার্কিন কূটনীতিক
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১১:৪৯ এএম   (ভিজিট : ৪)

জুলাই বিপ্লবের দুই বছর পর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ‘খুব ভালো অবস্থানে’ রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ।

রোববার (২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের দুই বছর পর যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক খুব ভালো অবস্থায় রয়েছে।

উভয় দেশের নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়েও এই সম্পর্ক ইতিবাচক ধারায় এগিয়ে চলেছে।’

প্রধানমন্ত্রী তারেক রহমান ও দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গরের একটি ছবি ও পোস্ট শেয়ার করে তিনি বলেন, ‘দুই দেশের যারা এই সম্পর্কের গুরুত্বকে অগ্রাধিকার দিয়েছেন, তাদের কৃতিত্ব দিতে হয়।
 
মার্কিন এই কর্মকর্তা বলেন, দুই দেশের জনগণ ও সরকারের মধ্যে সহযোগিতার ভিত্তিতে পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে।

পোস্টের একটি অংশে তিনি বাংলাদেশের রাজনৈতিক নেতা তারেক রহমানকে উল্লেখ করে বলেন, ঢাকার আগস্টের গরমে পশ্চিমা ধাঁচের ব্যবসায়িক স্যুট পরা কতটা অস্বস্তিকর-তা তিনি উপলব্ধি করছেন, আর এটা দেখে খুব ভালো লাগছে।

মার্কিন কর্মকর্তার এই মন্তব্য এমন সময়ে এলো, যখন সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ বাড়ছে। দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে রাজনৈতিক পরিবর্তনের মধ্যেও ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগ বজায় রয়েছে।
 
উল্লেখ্য, জন এফ ড্যানিলোভিচ বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ছিলেন।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ