খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

খুলনা দিঘলিয়ায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।শুক্রবার (৩১ জুলাই) রাত

2026-08-01T09:36:14+06:00
2026-08-01T09:36:14+06:00
শনিবার, ০১ আগস্ট, ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৯:৩৬ এএম   (ভিজিট : ২)

খুলনা দিঘলিয়ায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গাজিরহাট ইউনিয়নের আমবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নড়াইল জেলার কালিয়া উপজেলার উথিলা গ্রামের বাসিন্দা সিহাব শেখের স্ত্রী ফারজানা খাতুন, তার মেয়ে মায়মুনা (২) ও ফারজানার বোন রুবিয়া খাতুন (১৬)। মোটরসাইকেল চালক সিহাব শেখ ও ভ্যান চালক গুরুতর আহত হয়েছেন ।

দিঘলিয়া থানার ওসি তদন্ত শুভ্র প্রকাশ বলেন, একটি ভারী ট্রাক উপজেলার গাজীরহাট থেকে খুলনার রূপসার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে রূপসা হয়ে মোটরসাইকেল চালিয়ে তারা নড়াইলের কালিয়ার দিকে যাচ্ছিল। এ সময় সাইড নিতে গিয়ে মোটরসাইকেলটি ভারী ট্রাকের নীচে চলে যায় এবং ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। ভাগ্যক্রমে বেঁচে যান মোটরসাইকেল চালক সিহাব শেখ ও ভ্যান চালক । দুই জনেরই অবস্থা খারাপ হওয়ায় তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ