জামায়াতের মস্তিষ্কে চলছে এনসিপি, দাঁতভাঙা জবাবের হুঁশিয়ারি রাশেদ খাঁনের

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজনীতি

এনসিপি বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে ভণ্ডের বন্দোবস্ত কায়েম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

2026-07-30T17:47:49+06:00
2026-07-30T17:47:49+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

জামায়াতের মস্তিষ্কে চলছে এনসিপি, দাঁতভাঙা জবাবের হুঁশিয়ারি রাশেদ খাঁনের
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৫:৪৭ পিএম   (ভিজিট : ১০)

এনসিপি বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে ভণ্ডের বন্দোবস্ত কায়েম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।



রাশেদ খাঁন বলেন, এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে। জামায়াত চালাক ও ধুরন্ধর একটি দল। তারা নিজেরা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সম্পর্ক ভালো রাখছে, সংসদ চলাকালে প্রধানমন্ত্রীকে নিয়ে প্রশংসাসূচক বক্তব্য দেয়। কিন্তু মাঠে গিয়ে দেখা যায়, তারাই গণঅভ্যুত্থানের হুমকি দেয় এবং এনসিপির নেতৃবৃন্দকে দিয়ে বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে গালিগালাজ করায়।


তিনি বলেন, এনসিপির নেতৃবৃন্দকে বলবো, আপনারা রাজনীতির পরিবেশ নষ্ট করলে তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। এ সময় জামায়াত ও এনসিপির সব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন রাশেদ খাঁন।


এর আগে জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হোসেনসহ সরকারি কর্মকর্তারা বক্তব্য দেন।


আলোচনা সভায় জেলার বিভিন্ন উন্নয়ন ও সম্ভাবনার পাশাপাশি বিদ্যমান সমস্যা এবং তা সমাধানে বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন রাশেদ খাঁন এবং সেগুলো সমাধানের ব্যাপারে সংশ্লিষ্টদের আশ্বস্ত করেন।








  এই ক্যাটেগরির আরো সংবাদ