হবিগঞ্জের পথে শ্রীমঙ্গলে পুলিশি বাধায় এনসিপির কেন্দ্রীয় নেতারা

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজনীতি

হবিগঞ্জে ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে শ্রীমঙ্গলে পুলিশি বাধার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

2026-07-29T17:10:52+06:00
2026-07-29T17:10:52+06:00
বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

হবিগঞ্জের পথে শ্রীমঙ্গলে পুলিশি বাধায় এনসিপির কেন্দ্রীয় নেতারা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৫:১০ পিএম   (ভিজিট : ৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হবিগঞ্জে ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে শ্রীমঙ্গলে পুলিশি বাধার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। রাজনৈতিক উত্তেজনার মধ্যে মৌলভীবাজার থেকে রওনা দেওয়া দলটির গাড়িবহর শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় আটকে দেয় পুলিশ।


বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার কিছু আগে মৌলভীবাজার সার্কিট হাউজ থেকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহর হবিগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় পুলিশ তাদের থামিয়ে দেয়।


গাড়িবহরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা ছিলেন।


এদিকে মঙ্গলবার হবিগঞ্জে কর্মসূচি শেষে ফেরার পথে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের হামলায় দলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে এনসিপি। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির মধ্যে উত্তেজনা তৈরি হলে বুধবার সকাল থেকে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।


হবিগঞ্জের এক পুলিশ কর্মকর্তা জানান, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। মৌলভীবাজার ও হবিগঞ্জের সীমান্ত এলাকায়ও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং তারা সতর্ক অবস্থানে আছে।


পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার সময় এনসিপির নেতাদের বহনকারী গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি গণমাধ্যমের গাড়িও ভাঙচুর করা হয়। হামলার মধ্যে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী সোনালী ব্যাংকের একটি শাখায় আশ্রয় নিলে পরে পুলিশ তাদের উদ্ধার করে। রাতটি তারা মৌলভীবাজারে অবস্থান করেন।


এ ঘটনার পর বুধবার এনসিপি মৌলভীবাজারে পূর্বঘোষিত দুটি ‘জুলাই পদযাত্রা’ স্থগিত করে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়। অন্যদিকে জেলা বিএনপি ও ছাত্রদলের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ