বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

ডেল্টা টাইমস ডেস্ক:

বিনোদন

বাংলাদেশি এক যুবককে বিয়ে করেছেন পাকিস্তানি নারী ভ্লগার রুবিনা মারুফ। বিয়ের খবর জানিয়ে মঙ্গলবার নিজের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে

2026-07-29T20:31:30+06:00
2026-07-29T20:35:59+06:00
বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৮:৩১ পিএম  আপডেট: ২৯.০৭.২০২৬ ৮:৩৫ পিএম  (ভিজিট : ৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশি এক যুবককে বিয়ে করেছেন পাকিস্তানি নারী ভ্লগার রুবিনা মারুফ। বিয়ের খবর জানিয়ে মঙ্গলবার নিজের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন তিনি।

পোস্টে রুবিনা লিখেছেন, জীবনের পথচলায় বিশ্বাস ধরে রাখা সব সময় সহজ ছিল না। তবে নিয়তি যে পথে তাঁকে নিয়ে গেছে, তা মেনে নেওয়ার মধ্যেই তিনি খুঁজে পেয়েছেন অনাবিল সুখ। নিকাহর দিনে বাবা-মায়ের মুখে গর্ব ও আনন্দের হাসি দেখে তাঁর সব সংশয় দূর হয়ে যায়।

রুবিনা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, এই নতুন শুরুর জন্য। সীমান্ত পেরিয়ে আসা এই ভালোবাসার জন্য। আর আমার বাংলাদেশি জীবনসঙ্গীকে বিয়ে করার সৌভাগ্যের জন্য। আজ আমার হৃদয় পরিপূর্ণ, বাবা-মা আনন্দিত, আর সারাজীবনের এই নতুন পথচলা নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত।’

উল্লেখ্য, রুবিনা মারুফের পরিবারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহু পুরোনো। তার বাবা ১৯৬৮ সালে যশোর থেকে পাকিস্তানের পাঞ্জাবে চলে যান এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেই পারিবারিক শিকড়ের টান এবং বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসার কথাই নতুন পোস্টে তুলে ধরেছেন পাকিস্তানি এই ভ্লগার।


বর্তমানে করপোরেট জগতে কর্মরত রুবিনা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর বেশ পরিচিতি রয়েছে। এবার বাংলাদেশি যুবকের সঙ্গে তাঁর বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ