প্রতিভাবান শিশুশিল্পী খুঁজতে শুরু হচ্ছে ‘শাপলাকুঁড়ি’

ডেল্টা টাইমস ডেস্ক:

বিনোদন

দেশের প্রতিভাবান শিশুশিল্পী খুঁজে বের করতে শুরু হতে যাচ্ছে মেধা অন্বেষণমূলক প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি’র ১৪তম আসর। ‘যেখানে প্রতিভা, সেখানেই

2026-07-27T09:32:28+06:00
2026-07-27T09:32:28+06:00
সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

প্রতিভাবান শিশুশিল্পী খুঁজতে শুরু হচ্ছে ‘শাপলাকুঁড়ি’
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৯:৩২ এএম   (ভিজিট : ৩)

দেশের প্রতিভাবান শিশুশিল্পী খুঁজে বের করতে শুরু হতে যাচ্ছে মেধা অন্বেষণমূলক প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি’র ১৪তম আসর। ‘যেখানে প্রতিভা, সেখানেই আমরা’ স্লোগান নিয়ে আয়োজিত এবারের প্রতিযোগিতাটি সরাসরি সম্প্রচার করবে টেলিভিশন স্টেশন চ্যানেল আই। আয়োজনটির নিবন্ধন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে, যা চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। 

গত রোববার চ্যানেল আই ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান জিয়া শিশু একাডেমির পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়। এতে বলা হয়, কিরাত, আবৃত্তি, অভিনয়, সংগীত, নৃত্য ও যন্ত্রসংগীত—এই ছয়টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সারাদেশের ১২টি অঞ্চলের প্রাথমিক বিজয়ীরা চূড়ান্ত বা মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রতিযোগিতাটিতে মোট ১৫টি একক ও ৩টি দলীয় বিভাগ থাকবে, যেখানে একজন শিশু সর্বোচ্চ তিনটি একক ও একটি দলীয় বিষয়ে অংশ নিতে পারবে।

প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ী নির্বাচনের পাশাপাশি সামগ্রিক শ্রেষ্ঠত্বের ভিত্তিতে দুটি বিভাগে দুজনকে ‘শাপলাকুঁড়ি চ্যাম্পিয়ন’ ঘোষণা করা হবে। 

আয়োজনে প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করছেন রাজু আলীম। আগ্রহী প্রতিযোগীরা নিবন্ধনের যাবতীয় বিস্তারিত তথ্য চ্যানেল আই ও জিয়া শিশু একাডেমির অফিসিয়াল ওয়েবসাইটে পাবেন।

সংবাদ সম্মেলনে শিশুবিষয়ক আয়োজনের গুরুত্ব তুলে ধরে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, শিশুদের নিয়ে তৈরি নানা কাজ ও প্রচারের প্রধান কারণ হলো তাদের প্রতিভা অন্বেষণ করা। আজ যারা ছোট, তারাই আগামী দিনে বড় শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করবে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ