৬ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

পটুয়াখালীতে ৬ বছরের শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে

2026-07-27T17:36:46+06:00
2026-07-27T17:36:46+06:00
সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

৬ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৫:৩৬ পিএম   (ভিজিট : ৮)

পটুয়াখালীতে ৬ বছরের শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে দুমকি উপজেলার ওই প্রতিষ্ঠানে যৌন নিপীড়নের সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
 

গ্রেপ্তার ইব্রাহিম পটুয়াখালী সদর উপজেলার চারাবুনিয়া এলাকার নুরুল ইসলাম মুন্সীর ছেলে। তিনি দুমকি উপজেলার পশ্চিম মুরাদিয়া মুহেব্বিয়া হাফিজিয়া ইলমুল কিরাত দ্বিনিয়া মাদরাসার শিক্ষক। 

যৌন নিপীড়নের শিকার ওই শিক্ষার্থীর (৬) বাড়ি দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের জামলা আবাসন প্রকল্প এলাকায়। এ ঘটনার পর ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে সোমবার দুপুরে দুমকি থানায় মামলা করেছেন।
 
 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সকাল ৬টার দিকে ওই শিশু শিক্ষার্থীকে একা পেয়ে অভিযুক্ত শিক্ষক ইব্রাহীম একটি কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতন করে। বিষয়টি কাউকে না বলার জন্য শিশুটিকে ভয়ভীতি দেখান তিনি। ঘটনার পর শিশুটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে দুমকি থানা পুলিশের কাছে সোপর্দ করে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার মাদরাসা শিক্ষক ইব্রাহিম ওই শিশু শিক্ষার্থীর সঙ্গে বিকৃত যৌনাচার করেছেন। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দিলে তাকে হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওই মামলায় অভিযুক্তকে আদালতে পাঠানো হবে। 








  এই ক্যাটেগরির আরো সংবাদ