বিপিসি চেয়ারম্যান রেজানুর রহমান হঠাৎ ওএসডি

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান রেজানুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।রোববার (২৬ জুলাই) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের

2026-07-27T13:51:25+06:00
2026-07-27T13:51:25+06:00
সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

বিপিসি চেয়ারম্যান রেজানুর রহমান হঠাৎ ওএসডি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১:৫১ পিএম   (ভিজিট : ৬)
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান রেজানুর রহমান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান রেজানুর রহমান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান রেজানুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমানের সই করা এক প্রজ্ঞাপনে মো. রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়। তবে, কী কারণে তাকে ওএসডি করা হয়েছে, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এর আগে, আগের চেয়ারম্যান আমিন উল আহসানকেও ওএসডি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি রেজানুর রহমানকে বিপিসি চেয়ার‌ম্যান হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন করা হয়। এর আগে তিনি পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে পদায়িত ছিলেন।

আলোচনা উঠেছে, জ্বালানি বেসরকারি খাতে দেওয়া, পরিশোধিত জ্বালানি আমদানির সরবরাহকারী তালিকাভুক্তির শর্টলিস্টে রাজনৈতিক প্রভাবশালী কয়েকটি প্রতিষ্ঠানকে তালিকায় না রাখা নিয়ে চাপের মধ্যে ছিলেন বিপিসি চেয়ারম্যান। সমালোচনা ছিল- বিপিসির প্রধান কার্যালয় চট্টগ্রামে না করে উল্টো প্রধান কার্যালয় চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা ছিল তার।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ