মোবাইল ব্যাংকিংয়ে অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়

ডেল্টা টাইমস ডেস্ক:

আইন-আদালত

গ্রাহকদের থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বিকাশ, নগদ ও রকেটের স্বেচ্ছাচারী ও অতিরিক্ত সার্ভিস চার্জ নেওয়া কেন অবৈধ,

2026-07-26T14:31:38+06:00
2026-07-26T14:31:38+06:00
রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

মোবাইল ব্যাংকিংয়ে অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ২:৩১ পিএম   (ভিজিট : ৬)
ফাইল ছবি

ফাইল ছবি

গ্রাহকদের থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বিকাশ, নগদ ও রকেটের স্বেচ্ছাচারী ও অতিরিক্ত সার্ভিস চার্জ নেওয়া কেন অবৈধ, অসাংবিধানিক এবং আইনবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (২৬ জুলাই) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. রেজাউল করিমের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।


অর্থ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ ব্যাংকের গর্ভনরসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। 


আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ওবায়দুল্লাহ আল মামুন সাকিব।











  এই ক্যাটেগরির আরো সংবাদ