কাদেরসহ শীর্ষ ৭ নেতার মামলায় সাক্ষ্য দিচ্ছেন সাংবাদিক আশরাফ কায়সার

ডেল্টা টাইমস ডেস্ক:

আইন-আদালত

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ

2026-07-26T11:59:17+06:00
2026-07-26T11:59:17+06:00
রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

কাদেরসহ শীর্ষ ৭ নেতার মামলায় সাক্ষ্য দিচ্ছেন সাংবাদিক আশরাফ কায়সার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১১:৫৯ এএম   (ভিজিট : ৪)

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন সাংবাদিক আশরাফ কায়সার।

রোববার (২৬ জুলাই) বেলা ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

প্রায় ৩৫ বছর ধরে সাংবাদিকতা পেশায় জড়িত আশরাফ কায়সার। বর্তমানে ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি বিভিন্ন টেলিভিশনে টকশো করেন। ২৭ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দিতে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলের চিত্র তুলে ধরার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের বর্ণনা দিচ্ছেন তিনি। 

এ মামলার সাত আসামিই পলাতক রয়েছেন। ওবায়দুল কাদের ছাড়া অন্যরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে রয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, মঈনুল করিমসহ অন্যরা। 

এর আগে, ৩০ জুন এ মামলার প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনের কথা ছিল। তবে নতুন করে সাক্ষ্যগ্রহণের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়। 

গত ২৭ এপ্রিল মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়। ওইদিন ২৬তম সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা আহমেদ নাসের উদ্দিন মোহাম্মদকে জেরা করেন আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী লোকমান হাওলাদার ও ইশরাত জাহান। তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল ১৯ এপ্রিল।

চলতি বছরের ২২ জানুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে সাত আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। গত বছরের ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ