ঝিনাইদহ সীমান্তে বিএসএফের ‘পুশ ইন’ চেষ্টা প্রতিহত করলো বিজিবি

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ছয়জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বর্তমানে ওই

2026-07-25T10:30:28+06:00
2026-07-25T10:30:28+06:00
শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের ‘পুশ ইন’ চেষ্টা প্রতিহত করলো বিজিবি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০:৩০ এএম   (ভিজিট : ৭)

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ছয়জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বর্তমানে ওই ৬ জন সীমান্তের শূন্য রেখা থেকে ৩০ গজ ভারত অভ্যন্তরে অবস্থান করছেন।

শনিবার (২৫ জুলাই) ভোরে উপজেলার সামন্তা সীমান্তে পুশইন চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

খালিশপুর ৫৮ বিজিবি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের সই করা গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ৫৫/এমপি সীমান্ত পিলার বরাবর গেইট দিয়ে ভারতের সিঙ্গামোড়া ৫৯ বিএসএফ সদস্যরা চারজন পুরুষ ও দুইজন নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি বিজিবির নজরে এলে তারা বাধা দেয়। 

বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ