ঢাকা ও উপকূলীয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ১ নম্বর সতর্কতা

ডেল্টা টাইমস ডেস্ক:

আবহাওয়া ও পরিবেশ

মৌসুমি বায়ু বেশ সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণ ও উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের

2026-07-24T09:56:06+06:00
2026-07-24T09:56:06+06:00
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

ঢাকা ও উপকূলীয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ১ নম্বর সতর্কতা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৯:৫৬ এএম   (ভিজিট : ৬)

মৌসুমি বায়ু বেশ সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণ ও উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় বাতাসের গতিবেগ হতে পারে থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বেশ সক্রিয় এবং দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় রয়েছে। অন্যদিকে উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে।

এ কারণে আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

তবে সারা দেশেই দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ এই অঞ্চলের আকাশ সকাল থেকে আংশিক মেঘলা থাকতে পারে। দুপুরের মধ্যে হতে পারে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ৪৬ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় ৫টা ২৫ মিনিটে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ