এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ

ডেল্টা টাইমস ডেস্ক:

লাইফস্টাইল

চিংড়ির ভিন্ন স্বাদের কোনও পদ খুঁজছেন? তাহলে ঘরেই তৈরি করতে পারেন রসুন চিংড়ি। রসুন ও মাখনের মন মাতানো

2026-07-22T11:06:40+06:00
2026-07-22T11:06:40+06:00
বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১১:০৬ এএম   (ভিজিট : ৫)

চিংড়ির ভিন্ন স্বাদের কোনও পদ খুঁজছেন? তাহলে ঘরেই তৈরি করতে পারেন রসুন চিংড়ি। রসুন ও মাখনের মন মাতানো স্বাদে তৈরি এই পদটি ফ্রাইড রাইস, পোলাও কিংবা গরম ভাতের সঙ্গে দারুণ মানিয়ে যায়। অল্প উপকরণেই সহজে তৈরি করা যায় রেস্তোরাঁর স্বাদের এই মুখরোচক খাবার।

উপকরণ: মাঝারি চিংড়ি ৫০০ গ্রাম, লেবুর রস ২ টেবিল চামচ, পাপরিকা সিকি চা-চামচ, লবণ স্বাদমতো, মাখন ২ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, রসুন কুচি ২ টেবিল চামচ, থেঁতলানো শুকনা লাল মরিচ ২টি, চিনি ১ চা-চামচ।

প্রণালি: চিংড়ি ধুয়ে কিচেন টাওয়েল দিয়ে ভালোভাবে মুছে শুকিয়ে নিন। এরপর ১ টেবিল চামচ লেবুর রস, পাপরিকা ও সামান্য লবণ দিয়ে মেখে রাখুন। একটি প্যানে মাখন গরম করে রসুন কুচি ও থেঁতলানো শুকনা লাল মরিচ হালকা ভেজে নিন। এরপর তেল, বাকি লেবুর রস, চিনি, লবণ ও প্রয়োজনমতো অল্প পানি দিয়ে নেড়ে ঘন সস তৈরি করুন। সসটি চিংড়ির ওপর ঢেলে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আগে থেকে গরম করা ওভেনে ১৫–২০ মিনিট বেক করুন। এরপর গরম গরম ফ্রায়েড রাইস, পোলাও বা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ