প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৯:১৩ এএম (ভিজিট : ২৬)

আজ বুধবার, ৮ জুলাই ২০২৬ ● ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ● ২২ মুহররম ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।
একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
>> উল্লেখযোগ্য ঘটনাবলি :
১৪৯৭ - ভাস্কো দা গামা লিসবন থেকে ভারত অভিমুখে যাত্রা শুরু করেন।
১৭৬০ - ফ্রান্স-ভারত যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনী শেষ নাভাল যুদ্ধে ফ্রান্সকে পরাজিত করে।
১৮০৭ - রাশিয়ার তিলসিত এলাকায় বিখ্যাত তিলসিত চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮৫৮ - সিপাহি বিদ্রোহের অবসানের পর লর্ড ক্যানিং ‘শান্তি’ ঘোষণা করেন।
১৯১৮ - ভারতের সংবিধান সংস্কার সম্পর্কে মন্টেগু-চেমসফোর্ড রিপোর্ট প্রকাশিত হয়।
১৯২০ - ব্রিটেন কেনিয়া অধিগ্রহণ করে।
১৯৩৭ - তুরস্ক, ইরান, ইরাক ও আফগানিস্তান সান্দাবাদ চুক্তিতে সই করেছিল।
১৯৪৮ - আমেরিকা প্রথম বিমানবাহিনীতে মহিলা নিয়োগ করে।
১৯৭২ - প্রথম আরব মুসলিম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইরাক।
১৯৯০ - আর্জেন্টিনাকে হারিয়ে পশ্চিম জার্মানি বিশ্বকাপ ইতালিয়া চ্যাম্পিয়ন হয়।
২০০৬ - দীর্ঘ ৪৪ বছর বন্ধ থাকার পর নাথুলা পাস সীমান্তপথটি ভারত চীনের সাথে বাণিজ্যের উদ্দেশ্যে খুলে দেয়।
২০১৪ - ফিফা বিশ্বকাপ সেমিফাইনালে ঘরের মাঠে ব্রাজিল জার্মানির বিপক্ষে ১-৭ গোলে পরাজিত হয়।
>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:
১৮৩৯ - জন রকফেলার ,মার্কিন শিল্পপতি, উদ্যোক্তা ও জনদরদী।
১৮৮৫ - জার্মান দার্শনিক আর্নস্ট ব্লোচ (দার্শনিক)
১৮৯২ - ইংরেজ লেখক রিচার্ড অ্যালডিংটন
১৯১৪ - জ্যোতি বসু, ভারতীয় বাঙালি কমিউনিস্ট নেতা ও পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী।
১৯৪৭ - বিপ্লব চট্টোপাধ্যায়, ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।
১৯৪৯ - ইয়েদুগুরি সন্দিন্তি রাজশেখর রেড্ডি, ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী।
১৯৫১ - অ্যাঞ্জেলিকা হিউস্টন, মার্কিন অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক ও স্মৃতিকথাকার।
১৯৬৬ - রেবতী, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক।
১৯৭২ - সৌরভ গঙ্গোপাধ্যায়, ভারতীয় ক্রিকেটার ও অধিনায়ক।
১৯৮০ - রুবল নাগী,গ্লোবাল টিচার প্রাইজ বিজয়ী ভারতীয় চিত্রশিল্পী, ভাস্কর ও শিক্ষাবিদ।
১৯৮১ - আনাস্তাসিয়া মিসকিনা, রুশ প্রমিলা টেনিস তারকা।
>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:
১৮২২ - পার্সি বিশি শেলি,উনিশ শতকের প্রথম দিকের ইংরেজ কবি।
১৮৫৫ - মেরু অভিযাত্রী স্যার উইলিয়াম এডওয়ার্ড পিয়ারি।
১৮৭৭ - জন ক্লার্ক মার্শম্যান, বাংলা সংবাদপত্র জগতের অন্যতম পুরোধা।
১৯২২ - মোরি ওগাই, জাপানি সাহিত্যিক।
১৯৩৩ - ইংরেজ ঔপন্যাসিক অ্যানথোনি হোপ।
১৯৪৮ - ডেভ নোর্স, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
১৯৬৭ - ভিভিয়েন লেই,অস্কার বিজয়ী ব্রিটিশ অভিনেত্রী।
১৯৯৪ - কিম ইল-সাং, উত্তর কোরিয়ার সাবেক নেতা ও সে দেশের কমিউনিস্ট পার্টির মহাসচিব।
১৯৯৭ - আবু সাদাত মোহাম্মদ সায়েম, বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি।
২০০১ - অমিয়ভূষণ মজুমদার,বাঙালি কথাসাহিত্যিক।
২০০২ - জগদীপ জাফরি, ভারতীয় চলচ্চিত্র এবং কৌতুক অভিনেতা।
২০০৩ - সুভাষ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি কবি ও গদ্যকার।
২০০৬ - জুন অ্যালিসন, মার্কিন অভিনেত্রী, নৃত্যশিল্পী ও গায়িকা।
২০১১ - আমিনুল ইসলাম, বাংলাদেশী চিত্রশিল্পী।
২০১৫ - আমজাদ খান চৌধুরী, ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা এবং প্রাক্তন সেনা কর্মকর্তা।
২০২২ -
শর্মিলী আহমেদ বাংলাদেশী টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী।
খুরশিদ আলম খান, বাংলাদেশের একজন প্রখ্যাত গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক।
শিনজো আবে, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী।
ডেল্টা টাইমস/সিআর/এমই