শিক্ষার্থীদের আন্দোলনে ওয়াকিটকির ব্যবহার

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজধানী

রাজধানীর উত্তরায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া এক শিক্ষার্থীকে ওয়াকিটকি ব্যবহার করতে দেখা গেছে। মঙ্গলবার

2026-07-14T21:25:38+06:00
2026-07-14T21:29:23+06:00
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

শিক্ষার্থীদের আন্দোলনে ওয়াকিটকির ব্যবহার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৯:২৫ পিএম  আপডেট: ১৪.০৭.২০২৬ ৯:২৯ পিএম  (ভিজিট : ৯)

রাজধানীর উত্তরায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া এক শিক্ষার্থীকে ওয়াকিটকি ব্যবহার করতে দেখা গেছে।


মঙ্গলবার (১৪ জুলাই) উত্তরায় চলা অবরোধ কর্মসূচির সময় এক শিক্ষার্থীর ওয়াকিটকি ব্যবহারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।


কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’, ‘আমাদের ন্যায্য দাবি মানতে হবে’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ এবং ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন।


ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী আইমান মাহমুদ বলেন, “শিক্ষামন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকেই শিক্ষার্থীদের প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করছেন। বিভিন্ন কেন্দ্রে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনাও ঘটেছে। আমাদের দাবি, বৈরী আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব পরীক্ষা স্থগিত রাখতে হবে। পদার্থবিজ্ঞান ও হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষায় অনেক শিক্ষার্থী অংশ নিতে পারেনি। তাই এই দুটি বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি শিক্ষামন্ত্রীকে শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।”


আন্দোলনে অংশ নেওয়া সিটি কলেজের শিক্ষার্থী সিয়াম বলেন, “চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা চালিয়ে যাওয়া হয়েছে। এতে পরীক্ষাকেন্দ্রে যাতায়াতে শিক্ষার্থীদের চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। তারপরও পরীক্ষা স্থগিত করা হয়নি।”


তিনি আরও বলেন, “সম্পূর্ণ সিলেবাস শেষ না করেই পরীক্ষা নেওয়া হয়েছে। ফলে অনেকের পরীক্ষা প্রত্যাশামতো হয়নি এবং আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি।”


এর আগে তিন দফা দাবিতে সায়েন্সল্যাবে কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো—


দুর্যোগের প্রভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করতে হবে। বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাইয়ের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, আন্দোলনের সময় এক শিক্ষার্থীর ওয়াকিটকি ব্যবহারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে ওয়াকিটকিটি কী উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল বা এটি কার ছিল—এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।










  এই ক্যাটেগরির আরো সংবাদ