ডেঙ্গুতে একদিনে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দুইজন মারা গিয়েছেন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত

2026-07-13T16:55:33+06:00
2026-07-13T16:55:33+06:00
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

ডেঙ্গুতে একদিনে দুইজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৪:৫৫ পিএম   (ভিজিট : ১৩)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দুইজন মারা গিয়েছেন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হলো। নতুন করে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৭ রোগী।

সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন রোগীদের মধ্যে ২৯৭ জন সরকারি হাসপাতালে এবং ৩০ জন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন।

মৃতদের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এবং অন্যজন চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃতদের একজন ২৬ থেকে ৩০ বছর এবং অন্যজন ৩১ থেকে ৩৫ বছর বয়সী বলে জানা গেছে এবং তারা উভয়ই নারী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট আট হাজার ৬৫০ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন সাত হাজার ৮০০ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৮২৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ২৭ জনের মধ্যে ১৫ জন নারী (৫৫ দশমিক ৬ শতাংশ) এবং ১২ জন পুরুষ (৪৪ দশমিক ৪ শতাংশ)।


 ডেল্টা টাইমস/ এনআইএন








  এই ক্যাটেগরির আরো সংবাদ