বাংলাদেশে বন্যা ও ভূমিধসের ঘটনায় মালদ্বীপের প্রেসিডেন্টের সমবেদনা

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

বাংলাদেশে দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে চলমান বন্যা ও ভূমিধসের ঘটনায় সমবেদনা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। রবিবার (১৩ জুলাই)

2026-07-13T15:29:49+06:00
2026-07-13T15:29:49+06:00
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশে বন্যা ও ভূমিধসের ঘটনায় মালদ্বীপের প্রেসিডেন্টের সমবেদনা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৩:২৯ পিএম   (ভিজিট : ৮)
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশে দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে চলমান বন্যা ও ভূমিধসের ঘটনায় সমবেদনা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। রবিবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি সমবেদনা জানান।

পোস্টে মালদ্বীপের প্রেসিডেন্ট লিখেছেন, চলমান মৌসুমি বন্যা ও ভূমিধসের ভয়াবহ প্রভাব মোকাবিলায় মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সরকার এবং জনগণের প্রতি আমাদের গভীর সমবেদনা ও শোক প্রকাশ করছি।

তিনি আরও বলেন, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, সেই পরিবারগুলোর এবং যাদের জীবিকা ব্যাহত হয়েছে, তাদের সবার প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল। এই কঠিন সময়ে মালদ্বীপ বাংলাদেশের পাশে রয়েছে এবং ক্ষতিগ্রস্ত সকল জনগোষ্ঠীর নিরাপত্তা, শক্তি ও দ্রুত আরোগ্য কামনা করছে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ