বিজিবি-গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ বিএসএফের ৩ জনকে পুশইনের চেষ্টা

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

জয়পুরহাটের ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ

2026-07-11T10:34:40+06:00
2026-07-11T10:34:40+06:00
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

বিজিবি-গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ বিএসএফের ৩ জনকে পুশইনের চেষ্টা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১০:৩৪ এএম   (ভিজিট : ১০)

জয়পুরহাটের ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, শনিবার (১১ জুলাই) ভোরে ভুটিয়াপাড়া সীমান্তের রামকৃষ্ণপুর এলাকার ২৭৫/৮-এস সাব-পিলার এলাকা দিয়ে এক বৃদ্ধ ও দুই নারীকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেন বিএসএফ সদস্যরা। সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা বিষয়টি টের পেয়ে ওই তিনজনকে আটকে রেখে বিজিবিকে খবর দেন। পরে বিজিবির একটি টহল দল গিয়ে পুশইনের চেষ্টা প্রতিহত করে।

বিজিবির উপস্থিতির পর পুশইনের চেষ্টা ব্যর্থ হলে ওই তিনজন সীমান্তের শূন্যরেখায় (নো ম্যানস ল্যান্ড) অবস্থান নেন। এ ঘটনায় সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবির কড়া অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয় বলে জানায় ৪৮ বিজিবি।

এ ছাড়া একই দিন রাত ১২টার দিকে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মেঘালয় সীমান্তসংলগ্ন গোমরা গ্রাম দিয়েও চারজনকে পুশইনের চেষ্টা করা হয়। বিজিবি সেটিও প্রতিহত করে।

ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ