হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৪৬

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে

2026-07-09T16:25:41+06:00
2026-07-09T16:25:41+06:00
বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৪৬
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৪:২৫ পিএম   (ভিজিট : ১১)
ফাইল ছবি

ফাইল ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে ৯৪৬ জন।


বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮১৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ৯ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর মোট সংখ্যা ১ লাখ ৮ হাজার ৯৯৮ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২৮ জন এবং একই সময়ে (১৫ মার্চ থেকে ৯ জুলাই পর্যন্ত) নিশ্চিত হামরোগীর মোট সংখ্যা ১৩ হাজার ১৯৮ জন।


গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২ হাজার ৩১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৮ হাজার ৪১৯ জন।


মৃত্যুর পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৯ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৬৫৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে।










  এই ক্যাটেগরির আরো সংবাদ