আইডব্লিউজি গ্লোবাল সামিটে বাংলাদেশের প্রতিনিধি সারওয়াত সিরাজ

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

ক্রীড়াঙ্গনে জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নবিষয়ক বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সম্মেলন ‘আইডব্লিউজি গ্লোবাল সামিট অন উইমেন অ্যান্ড স্পোর্ট

2026-07-09T15:55:33+06:00
2026-07-09T15:55:33+06:00
বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

আইডব্লিউজি গ্লোবাল সামিটে বাংলাদেশের প্রতিনিধি সারওয়াত সিরাজ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৩:৫৫ পিএম   (ভিজিট : ৮)
ফাইল ছবি

ফাইল ছবি

ক্রীড়াঙ্গনে জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নবিষয়ক বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সম্মেলন ‘আইডব্লিউজি গ্লোবাল সামিট অন উইমেন অ্যান্ড স্পোর্ট ২০২৬’-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।



৯ থেকে ১১ জুলাই পর্যন্ত যুক্তরাজ্যের বার্মিংহামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী এ মর্যাদাপূর্ণ বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বের অন্যতম বৃহৎ এই ক্রীড়া সম্মেলনে ক্রীড়া সংগঠক, নীতিনির্ধারক ও ক্রীড়াবিদসহ ১ হাজার ২০০ আন্তর্জাতিক প্রতিনিধি অংশ নিচ্ছেন।


বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রীর পাশাপাশি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বর্তমানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর সহসভাপতি (ভাইস প্রেসিডেন্ট) এবং দেশের একমাত্র সরকারি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি-র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।


সম্প্রতি ক্রীড়াঙ্গনে নারীর সার্বিক সুরক্ষা, সমতা ও অধিকার নিশ্চিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটি উচ্চপর্যায়ের সরকারি কমিটি গঠন করেছে। ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এ কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।


দেশের শিশু-কিশোরদের ক্রীড়ায় উৎসাহিত করতে সরকারের চলমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্যোগ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ ‘স্পোর্টস ডিপ্লোম্যাসি’ উইং গঠনের লক্ষ্যে তার এ সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। ক্রীড়া পর্যবেক্ষকদের মতে, এই সামিটে তার অংশগ্রহণ বাংলাদেশের স্পোর্টস ডিপ্লোম্যাসি-কে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


যুক্তরাজ্য সফরের আগে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও সাফল্য এখন বিশ্বজুড়ে প্রশংসিত। আইডব্লিউজির এই বৈশ্বিক প্ল্যাটফর্মে বাংলাদেশের অর্জন তুলে ধরার পাশাপাশি নারী নেতৃত্ব, নিরাপত্তা ও আইনি সুরক্ষার আধুনিক কৌশলগুলো দেশের প্রেক্ষাপটে কাজে লাগাতে চাই।


তিন দিনের এই সম্মেলনে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা আন্তর্জাতিক ক্রীড়া নীতিনির্ধারক, বিভিন্ন দেশের অলিম্পিক কমিটির প্রতিনিধি এবং ক্রীড়া প্রশাসকদের সঙ্গে নেটওয়ার্কিং ও বিভিন্ন বিশেষ আলোচনা সভায় অংশ নেবেন।








  এই ক্যাটেগরির আরো সংবাদ