বিশ্বকাপে মিশরের বিতর্কিত হারের পর মরক্কোর সংহতি, ভাইরাল এক্স পোস্ট

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে বিতর্কিত পরাজয়ের পর মিশর জাতীয় ফুটবল দলের প্রতি সংহতি প্রকাশ করেছে মরক্কো জাতীয় ফুটবল দল।

2026-07-09T13:44:33+06:00
2026-07-09T13:44:33+06:00
বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপে মিশরের বিতর্কিত হারের পর মরক্কোর সংহতি, ভাইরাল এক্স পোস্ট
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১:৪৪ পিএম   (ভিজিট : ১৬)

বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে বিতর্কিত পরাজয়ের পর মিশর জাতীয় ফুটবল দলের প্রতি সংহতি প্রকাশ করেছে মরক্কো জাতীয় ফুটবল দল। নিজেদের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে মিশরের প্রধান কোচ হোসাম হাসানের ‘No to Racism’ লেখা সংবলিত একটি ছবি পোস্ট করে তারা বর্ণবাদবিরোধী বার্তা তুলে ধরে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

প্রতিবেদনগুলোতে বলা হয়, আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ শেষে মিশরের প্রধান কোচ হোসাম হাসান মাঠে ফিফার আনুষ্ঠানিক ‘No to Racism’ প্রতীক হিসেবে দুই হাত ক্রস করে প্রতিবাদ জানান। ম্যাচ পরিচালনা নিয়ে তার অসন্তোষের প্রেক্ষাপটে এই অঙ্গভঙ্গি আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এরপরই মরক্কো জাতীয় ফুটবল দল তাদের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে হোসাম হাসানের ওই ছবিটি প্রকাশ করে। ছবির সঙ্গে ‘No to Racism’ বার্তা যুক্ত করা হয়। পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বহু ব্যবহারকারী এটিকে মিশরের প্রতি সংহতির বার্তা হিসেবে ব্যাখ্যা করেন।

তবে মরক্কোর পোস্টে ম্যাচের রেফারিং, আর্জেন্টিনা কিংবা মিশরের অভিযোগ নিয়ে কোনো সরাসরি মন্তব্য করা হয়নি। পোস্টটিতে মূলত ফিফার বর্ণবাদবিরোধী বার্তাকে সামনে আনা হয় এবং হোসাম হাসানের প্রদর্শিত প্রতীকের প্রতি সমর্থন প্রকাশ করা হয়।

এদিকে, মরক্কোর ওই পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর এর সত্যতা নিয়েও আলোচনা শুরু হয়। তবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এটি মরক্কো জাতীয় ফুটবল দলের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি বাস্তব পোস্ট।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ