ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। একইসঙ্গে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও

2026-07-08T17:32:09+06:00
2026-07-08T17:32:09+06:00
বুধবার, ০৮ জুলাই, ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৫:৩২ পিএম   (ভিজিট : ৮)

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। একইসঙ্গে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৫১ জন। বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে বরিশাল ও খুলনা বিভাগ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন করে মারা গেছেন।


এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২২ জনের। এ পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছে ৭ হাজার ৫৫৭ জনের শরীরে।


উল্লেখ্য, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬৬০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।










  এই ক্যাটেগরির আরো সংবাদ