প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১০:২৩ এএম (ভিজিট : ৪০)

আজ শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ● ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৭ মুহররম ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।
একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
>> উল্লেখযোগ্য ঘটনাবলি :
১৭৫৭ - মীরজাফর এর পুত্র মিরনের নির্দেশে মোহাম্মদী বেগ নামের ঘাতক সিরাজউদ্দৌলাকে ছুরিকাঘাতে হত্যা করে।
১৯২১ - মস্কোয় বিপ্লবী ট্রেড ইউনিয়নগুলোর আন্তর্জাতিক কংগ্রেস শুরু হয়।
১৯৪১ - মিত্রবাহিনীর কাছে সিরিয়ার আত্মসমর্পণ।
১৯৪৭ - ভারতবর্ষকে দু’টি ডেমিনিয়নে বিভক্ত করার জন্য ‘মাউন্টবাটেন পরিকল্পনা’ প্রকাশ।
১৯৫৩ - পৃথিবীর নবম উচ্চতম পর্বতশৃঙ্গ নাঙ্গা পর্বতের শীর্ষে একদল অস্ট্রীয় ও জার্মান অভিযাত্রী সর্বপ্রথম আরোহণ করেন।
১৯৬২ - আলজেরিয়া স্বাধীনতা লাভ।
১৯৭১ - ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বাংলাদেশের বীরশ্রেষ্ঠ, ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ এ প্রবেশ করেন দেশের জন্য স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে।
১৯৯০ - মক্কা নগরীর নিকটে মিনার সুড়ঙ্গ দূর্ঘটনায় ১৪১৬ জন হাজী মারা যান।
>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:
১৭২৮ - রবার্ট অ্যাডাম, ব্রিটিশ নব্যধ্রুপদী স্থপতি, অভ্যন্তরীণ ডিজাইনার এবং আসবাবপত্র ডিজাইনার।
১৮৫৪ - লেইওস ইয়ানাচেক, চেক সুরকার, সঙ্গীত তাত্ত্বিক, লোকসাহিত্যিক, প্রচারক এবং শিক্ষক।
১৮৮৩ - ফ্রান্ৎস কাফকা, জার্মান ও চেক উপন্যাস ও ছোটগল্প লেখক।
১৯১২ - অজিতকৃষ্ণ বসু, একজন বাঙালী রসসাহিত্যিক, জাদুকর এবং সঙ্গীতজ্ঞ।
১৯৪১ - আদুর গোপালকৃষ্ণন, আন্তর্জাতিকভাবে সমাদৃত ভারতীয় চলচ্চিত্র পরিচালক।
১৯৫২ - অমিত কুমার, ভারতীয় বাঙালি গায়ক, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র প্রযোজক, সঙ্গীত প্রযোজক এবং সুরকার।
১৯৬২ - টম ক্রুজ, মার্কিন চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক।
১৯৮৪ - সৈয়দ রাসেল, বাংলাদেশী ক্রিকেট খেলোয়াড়।
>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:
১৯৩২ - স্বর্ণকুমারী দেবী, বাঙালি কবি ও সমাজকর্মী।
১৯৭১ - জিম মরিসন, মার্কিন সঙ্গীতশিল্পী।
১৯৯১ - ডলি আনোয়ার, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৯৭ - রথীন মৈত্র, বাঙালি চিত্রশিল্পী।
২০০৯ - আলাউদ্দিন আল আজাদ, বাংলাদেশের খ্যাতিমান ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, নাট্যকার, গবেষক।
২০২০ - সরোজ খান,বলিউডের প্রখ্যাত নৃত্য পরিচালক।
ছুটি ও অন্যান্য :
স্বাধীনতা দিবস (বেলারুশ)
আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস
জন্ম নিবন্ধন দিবস
ডেল্টা টাইমস/সিআর/এমই