৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব চেয়েছে ইসি

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়

রাজনৈতিক দলগুলোর কাছে ২০২৫ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন ( ইসি)। এক্ষেত্রে আগামী ৩১ বছরের মধ্যে

2026-07-07T18:25:09+06:00
2026-07-07T18:25:09+06:00
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব চেয়েছে ইসি
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৬:২৫ পিএম   (ভিজিট : ১১)

রাজনৈতিক দলগুলোর কাছে ২০২৫ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন ( ইসি)। এক্ষেত্রে আগামী ৩১ বছরের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে দলগুলোকে।

মঙ্গলবার (৭ জুলাই) নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা বিষয়টি জানান।


ইসি কর্মকর্তা জানিয়েছেন, ৩১ জুলাই শুক্রবার। এক্ষেত্রে পরবর্তী প্রথম কার্যদিবস পর্যন্ত সময় পাবে দলগুলো। আইন অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের তথ্য দিতে হয়।


নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, দলগুলোকে আইনের বিষয়টি উল্লেখ করে চিঠি দেওয়া হয়েছে। তারা ৩১ জুলাইয়ের মধ্যে যাতে অডিট রিপোর্টসহ ইসিতে আয় ব্যয়ের হিসাব জমা দেন।

জানা যায়, বর্তমানে ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯ টি।








  এই ক্যাটেগরির আরো সংবাদ