আগামী অক্টোবরে ইউনিয়ন পরিষদ, পৌরসভাসহ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি জানান, শিগগির সরকারের সঙ্গে আলোচনা শেষে স্থানীয় নির্বাচনের বিষয়ে সবকিছু চূড়ান্ত করা হবে।
সোমবার (৬ জুলাই) বিকেলে ইসি সচিবালয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি- আরএফইডি আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা জানান তিনি।
সুষ্ঠু নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ উল্লেখ করে গণমাধ্যমের সহযোগিতা চাওয়া হয়। সিটি করপোরেশন পর্যায়ে প্রশাসকের মাধ্যমে কার্যক্রম চলমান জানিয়ে ইউনিয়ন ও পৌরসভা পর্যায় থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরুর আভাস দেন তিনি।
এসময় ,জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়ার কথা জানান ইসি সানাউল্লাহ। নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করাসহ সীমানা নির্ধারণে সরকারকে চিঠি দেওয়া হবে। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করতে তৎপর ইসি।