হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল

2026-07-06T16:29:50+06:00
2026-07-06T16:29:50+06:00
সোমবার, ০৬ জুলাই, ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৪:২৯ পিএম   (ভিজিট : ১১)

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এসব শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ১০৬ শিশুর শরীরে।


সোমবার (৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।


এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হলো ৬৪৮ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৩ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৪১ শিশু মারা গেছে।


এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় ১৫৯ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৪৭। এই সময়ে ৮৯০ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৪০ শিশু।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক মোট হাম রোগীর সংখ্যা ১ লাখ ৬ হাজার ৫৬৫, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৭৯১। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮৯ হাজার ৭৩৪ জন রোগী, তাদের মধ্যে ৮৬ হাজার ৬২ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।










  এই ক্যাটেগরির আরো সংবাদ