গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা’ ঘোষণা এনসিপির

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজনীতি

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‌‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ৬

2026-07-04T19:14:55+06:00
2026-07-04T19:14:55+06:00
রবিবার, ০৫ জুলাই, ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা’ ঘোষণা এনসিপির
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৭:১৪ পিএম   (ভিজিট : ১৭)

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‌‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ৬ জুলাই থেকে ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় এ কর্মসূচি শুরু হবে।


শনিবার (৪ জুলাই) বিকেলে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির (উত্তরাঞ্চলে) মুখ্য সংগঠক সারজিস আলম এই কর্মসূচি ঘোষণা করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ঐতিহাসিক রক্তস্নাত জুলাই ফিরে এসেছে নতুন প্রত্যাশা ও প্রেরণার বার্তা নিয়ে। হাজারো শহীদের আত্মত্যাগ এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসে জুলাই একটি অনন্য অধ্যায়। এই ঐতিহাসিক মাসকে যথাযথ মর্যাদায় স্মরণ এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন প্রজন্ম ও দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে 'দেশ গড়তে জুলাই জাগরণ' শীর্ষক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশজুড়ে ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে  'জুলাই পদযাত্রা ২০২৬' আয়োজন করতে যাচ্ছে। যা আগামী ৬ জুলাই থেকে শুরু হবে। আগামী ৬ জুলাই থেকে এনসিপির শীর্ষ নেতৃত্ব একই সঙ্গে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে উক্ত পদযাত্রায় অংশগ্রহণ করবেন।

তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি বিশ্বাস করে, জুলাই শুধু একটি মাস নয় বরং এটি আত্মত্যাগ, গণআকাঙ্ক্ষা, গণতন্ত্র, ন্যায়বিচার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতীক। তাই মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে জুলাইয়ের আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, শহীদদের অবদান স্মরণ করা এবং দেশ গঠনের অঙ্গীকার আরও সুদৃঢ় করাই হবে এই আয়োজনের মূল লক্ষ্য।


‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই পদযাত্রা-২০২৬’ এ দেশের সর্বস্তরের নাগরিক, তরুণ সমাজ, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবী, শিক্ষার্থীসহ সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।








  এই ক্যাটেগরির আরো সংবাদ