ওস্তাদের মার শেষ রাতে: ব্রাজিলের জয়ে তারকাদের উচ্ছ্বাস

ডেল্টা টাইমস ডেস্ক:

বিনোদন

ফুটবল মাঠে ব্রাজিলের দুর্দান্ত পারফরম্যান্স আর জয় মানেই বাংলাদেশে এক উৎসবমুখর পরিবেশ। সাধারণ দর্শকদের পাশাপাশি এই উন্মাদনা ছুঁয়ে

2026-06-30T09:53:10+06:00
2026-06-30T10:40:24+06:00
বুধবার, ০১ জুলাই, ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

ওস্তাদের মার শেষ রাতে: ব্রাজিলের জয়ে তারকাদের উচ্ছ্বাস
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:৫৩ এএম  আপডেট: ৩০.০৬.২০২৬ ১০:৪০ এএম  (ভিজিট : ২৬)

ফুটবল মাঠে ব্রাজিলের দুর্দান্ত পারফরম্যান্স আর জয় মানেই বাংলাদেশে এক উৎসবমুখর পরিবেশ। সাধারণ দর্শকদের পাশাপাশি এই উন্মাদনা ছুঁয়ে গেছে দেশের বিনোদন জগতের তারকাদেরও। সেলেসাওদের নান্দনিক ফুটবল আর জয়ে উচ্ছ্বসিত হয়ে প্রিয় দলের জার্সি গায়ে সামাজিক মাধ্যমে নিজেদের ভালো লাগা ও উদযাপনের মুহূর্ত শেয়ার করেছেন জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রী ও সংগীতশিল্পীরা। তারকাদের এমন কিছু পোস্টের মাধ্যমে ফুটে উঠেছে তাদের ফুটবল প্রেমের গল্প। 

ফুটবল উন্মাদনায় শামিল হয়ে অভিনয়শিল্পী ফারিন খান সরাসরি রাস্তায় নেমে সাধারণ মানুষের সঙ্গে উদযাপন করেছেন। তার প্রকাশ হওয়া একটি ভিডিওতে দেখা যায়, হাতে সবুজ-হলুদ রঙের ভুবুজেলা নিয়ে মুখে ফুঁ দিচ্ছেন অভিনেত্রী। ছবির ব্যাকগ্রাউন্ডে বড় পর্দায় খেলা দেখার আয়োজন ও সাধারণ মানুষের ভিড় স্পষ্ট। পোস্টে তিনি বেশ কয়েকটি ব্রাজিলের পতাকা দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘Only BRBRBRBRBR খেলা হবে BR’।

অন্যদিকে, ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত তুমুল জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ ব্রাজিলের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছেন একটু ভিন্নভাবে। পলাশ ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সির বদলে দলটির বিকল্প ডার্ক ব্লু (গাঢ় নীল) রঙের জার্সি পরে একটি হাস্যোজ্জ্বল সেলফি পোস্ট করেছেন। ক্যাপশনে শুধু ব্রাজিলের পতাকা ও লাভ ইমোজি দিয়ে নিজের আনন্দ প্রকাশ করেছেন এই তারকা।

জনপ্রিয় চিত্রনায়ক শরিফুল রাজের উদযাপন ছিল বেশ নান্দনিক। তাকে একটি বহুতল ভবনের ছাদে দাঁড়িয়ে ব্রাজিলের বিশাল এক পতাকা ওড়াতে দেখা গেছে। যদিও ছবিটা কিছুদিন আগেও প্রকাশ করেছিলেন অভিনেতা। দেখা যায়, রাজ গায়ে জড়িয়েছেন ব্রাজিলের হলুদ জার্সি, এক হাতে ধরে আছেন ফুটবল। পেছনে উড়ছে ব্রাজিলের পতাকা। 

এছাড়াও আরেক জনপ্রিয় ও গ্ল্যামারাস অভিনেত্রী পারসা ইভানা নিজের ফেসবুক ওয়ালে একটি মিষ্টি সেলফি শেয়ার করেছেন। দেখা যায়, ইভানা ব্রাজিলের হলুদ জার্সি পরে এক চোখ বন্ধ করে এবং কিছুটা জিহ্বা বের করে বেশ চনমনে এক পোজ দিয়েছেন। প্রিয় দলের প্রতি ভালোবসা প্রকাশ করে লিখেছেন 'লাভ ইউ ব্রাজিল।'

জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনালও ব্রাজিলের খেলা চলাকালিন দারুণ আনন্দিত ছিলেন। একটি ক্লোজ-আপ সেলফিতে দেখা যায়, তিনি ব্রাজিলের ক্লাসিক হলুদ জার্সি পরে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে দুই আঙুলে ‘ভিক্টরি’ চিহ্ন দেখাচ্ছেন। ব্রাজিলের জেতা নিয়ে ম্যাচের মধ্যকার সময়ে যখন অনিশ্চয়তা অনেকটা, তখনই পোস্ট করেন কোনাল। লেখেন, ‘খেলা জিতুক আর নাই জিতুক, মন জিতে নিক ব্রাজিল আজ। Go Brazil’।

এদিকে জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী মৌসুমী মৌ যেন পোশাকেও নিয়ে এসেছেন ব্রাজিলের আমেজ। তাকে ব্রাজিলের পতাকার রঙে তৈরি সবুজ ও হলুদ কম্বিনেশনের নেট নিটেড সোয়েটার পরা অবস্থায় দেখা যাচ্ছে, যার বুকে বড় করে ‘BRASIL’ লেখা। হাস্যোজ্জ্বল মুখে সেলফি ভিডিওর স্ক্রিনশটে তিনি ক্যাপশনে লিখেছেন পর্তুগিজ ভাষায় ‘Sempre Brasil!’, যার অর্থ সবসময়ই ব্রাজিল!

ব্রাজিল-আর্জেন্টিনার চিরন্তন সামাজিক দ্বৈরথ ও খুনসুটিকে এক ফ্রেমে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তার পোস্ট করা ছবিতে দেখা যায়, হিমি নিজে ব্রাজিলের হলুদ জার্সি পরে দাঁড়িয়ে আছেন। আর তার ঠিক পাশেই আর্জেন্টিনার জার্সি পরা সহশিল্পী নিলয় আলমগীর। হিমি তার এই ছবির ক্যাপশনে বেশ রসাত্মকভাবে লিখেছেন, ‘উস্তাদদের মার শেষ রাতে।’ ক্যাপশনে জাপানের সাপোর্ট করা আর্জেন্টিনা ভক্তদের খোঁচা দিয়ে তাদের ‘জাপানটিনা’ বলেও অভিহিত করেন।

উল্লেখ্য, ২৯ জুন (সোমবার) দিবাগত রাতে  ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এ যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে জাপানিদের ২-১ গোলে হারিয়ে জয় পায় পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। 


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ