সিলেটের সাদাপাথর পর্যটন কেন্দ্র ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে সাময়িকভাবে বন্ধ থাকা সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদাপাথরে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে স্থানীয়

2026-06-22T15:11:14+06:00
2026-06-22T15:11:14+06:00
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

সিলেটের সাদাপাথর পর্যটন কেন্দ্র ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৩:১১ পিএম   (ভিজিট : ১০৪)
ফাইল ছবি

ফাইল ছবি

পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে সাময়িকভাবে বন্ধ থাকা সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদাপাথরে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে স্থানীয় প্রশাসন। এদিকে, ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে স্থানীয় ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। 

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢলের পানি নেমে যাওয়ায় বর্তমানে পর্যটকদের ভ্রমণের জন্য পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

প্রসঙ্গত, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাদাপাথর পর্যটন কেন্দ্র ভ্রমণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে পানি কমে যাওয়ায় এবং পরিস্থিতির উন্নতি হওয়ায় পুনরায় পর্যটকদের জন্য পর্যটন কেন্দ্রটি উন্মুক্ত করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটকবাহী নৌকা চলাচল ও ভ্রমণ কার্যক্রম স্বাভাবিক থাকলেও নদীতে এখনো স্রোত রয়েছে। তাই ভ্রমণকালে সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা জোরদার করা হয়েছে। নৌযানে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন না করা, লাইফ জ্যাকেট ব্যবহার ও নির্ধারিত নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ