বর্তমান সরকারও একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজনীতি

বর্তমান সরকারও একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সরকার গঠনের

2026-06-19T19:53:30+06:00
2026-06-19T19:53:30+06:00
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩

জামায়াতের কর্মী সম্মেলনে জামায়াত আমির
বর্তমান সরকারও একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৭:৫৩ পিএম   (ভিজিট : ৪৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বর্তমান সরকারও একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সরকার গঠনের পর থেকেই বিএনপি অভ্যুত্থান ও গণভোট অস্বীকার করছে বলেও দাবি করেন বিরোধীদলীয় নেতা।

শুক্রবার (১৯ জুন) নারায়ণগঞ্জ জেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের মতো এই সরকারও একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে।
 
জামায়াত আমির অভিযোগ করেন, নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই গণভোট ও অভ্যুত্থানের চেতনার বিরোধী অবস্থান নিয়েছে বিএনপি।
  
এদিন, মুন্সিগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলনে অংশ নিয়ে রাজনৈতিক প্রশ্রয়ে চাঁদাবাজি এবং বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে বক্তব্য দেন জামায়াত আমির। 


ডেল্টা টাইমস্/আইইউ









  এই ক্যাটেগরির আরো সংবাদ