জমির উদ্দিন সরকার একজন পরিচ্ছন্ন ও দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন

ডেল্টা টাইমস ডেস্ক:

রাজনীতি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পেশাগত ও রাজনৈতিক

2026-07-12T12:00:42+06:00
2026-07-12T12:00:42+06:00
রবিবার, ১২ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

বিরোধী দলীয় নেতার শোক
জমির উদ্দিন সরকার একজন পরিচ্ছন্ন ও দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১২:০০ পিএম   (ভিজিট : ৮)

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পেশাগত ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রোববার (১২ জুলাই) সকালে শোকবার্তায় তিনি এই মন্তব্য করেন।

শোকবার্তায় তিনি বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সুপ্রিম কোর্টের একজন খ্যাতিমান সিনিয়র আইনজীবী এবং একজন পরিচ্ছন্ন ও দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তার পেশাগত ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন।

তিনি আরও বলেন, জাতীয় সংসদের স্পিকার থাকা অবস্থায় তিনি ছিলেন সবার কাছেই সমাদৃত। ফ্যাসিবাদী আমলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতারাসহ যাদের ওপর আইনি জুলুম চাপিয়ে দেওয়া হয়েছিল, সে সময় তিনি আমাদের প্রতি পরম সহানুভূতিশীল ছিলেন। নানা বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।

জামায়াতে ইসলামীর নেতাদের পক্ষে তিনি আদালতে দাঁড়িয়েছেন। কোনোদিন আমরা জোর করেও তাকে কোনো ফি দিতে পারিনি। তিনি বলতেন, এটি আমার নৈতিক দায়িত্ব—এই মজলুমদের পাশে দাঁড়ানো। আমরা তার কাছে গভীর কৃতজ্ঞ।

বিরোদী দলীয় নেতা বলেন, আল্লাহ রাব্বুল আলামীন তার দোষ-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তার শোকসন্তপ্ত পরিবার, আপনজন, প্রিয়জন ও সহকর্মীদের উত্তম ধৈর্য ধরার তাওফিক দান করুন। 


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ