চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

চুয়াডাঙ্গায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।বৃহস্পতিবার (১৮

2026-06-18T20:09:56+06:00
2026-06-18T20:09:56+06:00
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৮:০৯ পিএম   (ভিজিট : ৩৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যার আগে দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে রওনা হয়েছেন। বিস্তারিত তথ্য সংগ্রহের পর জানানো হবে।


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ