কুমিল্লায় দুই সহকারী পাবলিক প্রসিকিউটরের নিয়োগ বাতিল

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের দুই সহকারী পাবলিক প্রসিকিউটরের (এপিপি) নিয়োগ আদেশ বাতিল করেছে আইন, বিচার ও

2026-06-18T19:34:24+06:00
2026-06-18T19:34:24+06:00
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩

কুমিল্লায় দুই সহকারী পাবলিক প্রসিকিউটরের নিয়োগ বাতিল
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৭:৩৪ পিএম   (ভিজিট : ৩৯)
ফাইল ছবি

ফাইল ছবি

কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের দুই সহকারী পাবলিক প্রসিকিউটরের (এপিপি) নিয়োগ আদেশ বাতিল করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

বৃহস্পতিবার (১৮ জুন) মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের (জিপি-পিপি শাখা) এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়েছে, কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান মো. মনির হোসেন পাটোয়ারী (পিতা: মৃত আইয়ুব আলী) এবং সাইফুল ইসলাম (পিতা: মৃত আলী আহম্মদ)। তাদের নিয়োগ সংক্রান্ত আগের আদেশ বাতিল করা হয়েছে।

আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে জারি করা আদেশে বলা হয়, আগের জারি করা নিয়োগ আদেশ বাতিল করা হলো এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আদেশে স্বাক্ষর করেন আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের সিনিয়র সহকারী সচিব (জিপি-পিপি) মো. ফারুক হোসাইন। আদেশটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ