মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

মৌলভীবাজারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে

2026-06-17T10:00:47+06:00
2026-06-17T10:22:30+06:00
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১০:০০ এএম  আপডেট: ১৭.০৬.২০২৬ ১০:২২ এএম  (ভিজিট : ৫০)

মৌলভীবাজারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, সকালে ঢাকা থেকে রওনা হয়ে আকাশপথে প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এরপর সেখান থেকে তিনি সড়কপথে মৌলভীবাজারে যাবেন।

প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে মৌলভীবাজারসহ পুরো সিলেট বিভাগে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সফরকালে তিনি স্থানীয় বেশ কয়েকটি উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সুধী সমাবেশে বক্তব্য রাখতে পারেন বলে দলীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ