সাতক্ষীরায় পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

সাতক্ষীরার সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে শান্ত (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার

2026-06-13T19:57:46+06:00
2026-06-13T19:57:46+06:00
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৭:৫৭ পিএম   (ভিজিট : ১২২)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাতক্ষীরার সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে শান্ত (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার (১৩ জুন) বিকেলে বাড়ির পাশের পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। নিহত শান্ত ওয়ারিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। পরিবারের একমাত্র সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, সকাল ৯টার দিকে বাড়ির পাশে একটি পুকুরপাড়ে খেলছিল শান্ত। খেলাধুলার একপর্যায়ে সবার অজান্তে সে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা সকাল থেকেই সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

কোথাও সন্ধান না পেয়ে উদ্বিগ্ন স্বজনরা একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তল্লাশি চালান। পরে বিকেলের দিকে পুকুরের পানিতে শান্তর নিথর দেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়। তবে উদ্ধারের আগেই শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনা প্রসঙ্গে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, শিশুদের চলাফেরার ক্ষেত্রে পরিবারের সদস্যদের আরও সতর্ক হওয়া প্রয়োজন। মূলত অসাবধানতার কারণেই এ ধরনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা বারবার ঘটছে।


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ