সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

সিরাজগঞ্জের বেলকুচিতে যাত্রীবাহী বাসচাপায় অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।শুক্রবার (৫ জুন) ভোর

2026-06-05T09:01:09+06:00
2026-06-05T09:01:09+06:00
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৯:০১ এএম   (ভিজিট : ৬৫)

সিরাজগঞ্জের বেলকুচিতে যাত্রীবাহী বাসচাপায় অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (৫ জুন) ভোর ৬টার দিকে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক মহাসড়কের মেঘুল্লায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর।

তিনি বলেন, ‘সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস বেলকুচির মেঘমল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং একজন আহত হন।’

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বর্তমানে দুর্ঘটনা কবলিত বাসটি সড়ক থেকে সরানোর কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ