মৌলভীবাজারে বজ্রপাতে ১৩ গরুর মৃত্যু

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বজ্রপাতে ১৩টি গরুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের

2026-06-03T16:52:21+06:00
2026-06-03T16:52:21+06:00
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মৌলভীবাজারে বজ্রপাতে ১৩ গরুর মৃত্যু
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৪:৫২ পিএম   (ভিজিট : ৭১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বজ্রপাতে ১৩টি গরুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া গরুর মালিকেরা হলেন- কুচাই চা-বাগান এলাকার রবি মুন্ডা, কালাচান মুন্ডা, বুধুলাল মুন্ডা, রাজেন মুন্ডা, মক্র মুন্ডা, চিনিলাল মুন্ডা ও বিরসা মুন্ডা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই মাঠে গরুগুলো ঘাস খাচ্ছিল। এ সময় বজ্রপাতে মাঠে চরানো অবস্থায় ১৩টি গরু মারা যায়।

গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একসঙ্গে ১৩টি গরু মারা গেছে। ক্ষতিগ্রস্ত মালিকেরা সবাই দরিদ্র।


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ