রংপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশ

রংপুরের পীরগাছায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার

2026-06-03T16:06:06+06:00
2026-06-03T16:06:06+06:00
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩

রংপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৪:০৬ পিএম   (ভিজিট : ১২৪)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রংপুরের পীরগাছায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের দিঘটারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু দুটি হলো- দিঘটারী গ্রামের সামছুল হকের ছেলে মাহামুদুল হাসান (৫) এবং তার ফুফাতো ভাই, সুন্দরগঞ্জ উপজেলার চাচীয়া মীরগঞ্জ গ্রামের জাহিদ হোসেনের ছেলে আবিদ হাসান (৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের পর আবিদ হাসান নানার বাড়িতে বেড়াতে এসেছিল। বুধবার সকাল ১০টার দিকে দুই শিশু একসঙ্গে খেলতে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় তাদের না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর বেলা ১১টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের ডোবায় দুটি মরদেহ ভাসতে দেখেন। 

পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ডেল্টা টাইমস্/আইইউ








  এই ক্যাটেগরির আরো সংবাদ