খানজাহান আলী মাজারের কুমির গেল বনবিভাগের খুলনা রিসোর্স সেন্টারে

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

কুমিরের আক্রমণে শিশু ফাতেমার (৭) মরদেহ উদ্ধারের পর ঐতিহাসিক হযরত খানজাহান আলী (রহ.) এর মাজার সংলগ্ন দীঘিতে থাকা

2026-06-03T13:22:10+06:00
2026-06-03T13:22:10+06:00
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

খানজাহান আলী মাজারের কুমির গেল বনবিভাগের খুলনা রিসোর্স সেন্টারে
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১:২২ পিএম   (ভিজিট : ৯৮)
বাগেরহাটের খানজাহান আলী (রহ.)-এর মাজারসংলগ্ন দিঘিতে এখন টিকে আছে মাত্র একটি কুমির : ফাইল ছবি

বাগেরহাটের খানজাহান আলী (রহ.)-এর মাজারসংলগ্ন দিঘিতে এখন টিকে আছে মাত্র একটি কুমির : ফাইল ছবি

কুমিরের আক্রমণে শিশু ফাতেমার (৭) মরদেহ উদ্ধারের পর ঐতিহাসিক হযরত খানজাহান আলী (রহ.) এর মাজার সংলগ্ন দীঘিতে থাকা কুমিরটিকে বনবিভাগের হেফাজতে নেয়া হবে।

বুধবার (৩ জুন) মাজারের পুকুর থেকে বেলা ১২টার দিকে আটক করা হয়। পরে বনবিভাগে খুলনা রিসোর্স সেন্টারে পাঠানো হয়েছে।

মাজারে আসা দেশি-বিদেশি দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে মঙ্গলবার (২ জুন) রাত ১০টায় অনুষ্ঠিত এক জরুরি সভায় কুমিরটি বনবিভাগের কাছে হস্তান্তরের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২ জুন) রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শরীফ খানসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ, মাজারের খাদেম, সাংবাদিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, সাম্প্রতিক ঘটনার পর জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কুমিরটিকে দিঘি থেকে সরিয়ে নিরাপদ স্থানে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, কুমিরটি স্থানান্তরের প্রস্তুতির অংশ হিসেবে বুধবার খুলনা থেকে বিশেষজ্ঞদের একটি দল বাগেরহাটে আসে। তারা কুমিরটির অবস্থান ও আচরণ পর্যবেক্ষণ করে আটক করে।

গেল ১ জুন রাত ৮ টার দিকে মাজারের দিঘিতে গোসল করতে নেমে ফাতেমা আক্তার নামের শিশু কুমিরের হামলার শিকার হয়ে মারা যায়। ওই ঘটনার পর এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং দিঘিতে থাকা কুমিরটির বিষয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি ওঠে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ